গ্যাস ও বিদ্যুৎ সমৃদ্ধ ভোলা জেলায় বিশেষ ইকোনমিক জোন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার সকালে ভোলা সদরের ভেদুরিয়া এলাকায় ইকোনমিক জোনের জন্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ভোলা-বরিশাল সড়ক পথ চালু হলেই দ্বীপ জেলা ভোলার সঙ্গে দেশের মূল ভূখন্ডের সংযোগ স্থাপিত হবে।
তিনি আরো বলেন, ভোলা জেলার উন্নয়নে এরই মধ্যে সাড়ে ৪শ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: