পাহাড়ের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এ জনগোষ্ঠীর সঙ্গে সমতলের জনগণের মধ্যে সংহতি স্থাপন ও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আদিবাসি ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
পাহাড়ে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে সংবিধান সংশোধন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিদের স্বীকৃতি দেয়ার পাশাপাশি বেশ কিছু দাবি তুলে ধরেন আদিবাসী ফোরামের নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
এসময় জাতিসংঘ ঘোষিত ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবি জানানো হয়।
আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম।
সরকারের আন্তরিকতার অভাবে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়িরা নানা অনিয়ম ও নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ করেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও পঙ্কজ ভট্টাচার্য।
বক্তারা বলেন, বাংলাদেশে নানা ধরনের দিবস পালন হলেও আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না।