জাতীয়

‘ব্লক রেইডে’ কাউকে হয়রানি করলে ব্যবস্থা: আছাদুজ্জামান

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

ঢাকা মহানগর পুলিশের চলমান ‘ব্লক রেইডে’ কাউকে হয়রানি করা যাবে না বলে অভিযান-সংশ্লিষ্টদের হুঁশিয়ার করে দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ‘ব্লক রেইডে’ কাউকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার দুপুরে নিজ দপ্তরে ঢাকা মহানগর পুলিশের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

ব্যাচেলরদের বাসা ভাড়া দেয়া বা মেসে অভিযান নিয়ে যে ভীতি ছড়িয়েছে সে বিষয়েও তিনি নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, বাসার ভাড়াটিয়া এবং ভাড়া বাড়িতে মেস করে থাকা চাকরিজীবী বা শিক্ষার্থীদের জন্য ডিএমপি পরিচয়পত্র দেবে।

বাড়িওয়ালাদেরও তিনি প্রত্যেক ভাড়াটিয়ার পরিচয়পত্র সংরক্ষণ করার পরামর্শ দেন।

পরে চলমান ব্লক রেইডে কাউকে হয়রানি না করার জন্য ডিএমপি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, কাউকে ব্লক-রেইডে হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাসাবাড়ি ও মেস ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, ব্যচেলরদের মেস বা বাসাভাড়া দিতে কোনো বাধা নেই। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ির ভাড়াটিয়াদের সংশ্লিষ্ঠ থানা থেকে পরিচয়পত্র দেয়া হবে।

এর আগে নতুন করে চালু হলো ঢাকা মহানগর পুলিশের ওয়েবসাইট। মহানগর পুলিশ সদর দপ্তরে এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ