ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার রক্ষায় সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা।
রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সন্তু লারমা অভিযোগ করেন, টাঙ্গাইলের মধুপুরে বন সংরক্ষণের নামে গারো জনগোষ্ঠীকে উচ্ছেদের পাঁয়তারা চলছে।
এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে সরকারকে অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, উন্নয়নের মূল স্রোতধারায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সম্পৃক্ত করতে না পারলে দেশের শান্তি ও সংহতি ব্যাহত হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: