জঙ্গিদের সঙ্গে আতাত থাকায় বিএনপি জাতীয় ঐক্যের বাইরে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রোববার বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় যুবলীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিশ দলীয় জোটে জামাত থাকায় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি তথা জনগণকে নিয়ে দেশে জঙ্গিবিরোধী জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে।
জামাত নিয়ে যারা রাজনীতি করে জাতীয় ঐক্যে তাদের কোনো স্থান হবে না বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: