মুক্তমনা ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যার এক বছর হলেও শেষ হয়নি তদন্ত। আজও চিহ্নিত হয়নি ঘাতকরা।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নিলয় হত্যায় দ্রুত বিচারের দাবিতে দিনব্যাপী অনশন করেন তার বন্ধুরা।
পুলিশের সূত্র দিয়ে জানা গেছে, এ হত্যার বিচারকার্যে এ পর্যন্ত ৩৬টি ধার্য তারিখ পেরুলেও এখনো পর্যাপ্ত তথ্য-প্রমান না পাওয়ায় চার্জশিট তৈরি করতে পারেনি তারা।
হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ৪ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলেও কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
গত বছরের এই দিনে রাজধানীর গোড়ানে বাসার ভেতরে ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করে নিলয়কে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: