ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে আরো জোরদার হয়েছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রোববার সকালে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন কোয়াং থুইয়ের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: