জাতীয়

সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় দরকার হলেই সাহায্য নেয়া হবে: কামাল

শিগগিরই ব্রিটিশ কাউন্সিল খুলে দেয়া হবে: হাই কমিশনার

কামাল
কামাল

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম— দরকার হলেই যুক্তরাজ্যের সাহায্য নেয়া হবে—ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক কে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার বিকেলে সচিবালয়ে নিজদপ্তরে বিট্রিশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।

এসময় তিনি আরো বলেন, জঙ্গি সংশ্লিষ্টাতার অভিযোগে যখন যাকে প্রয়োজন নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করছে।

এদিকে, বিট্রিশ কাউন্সিল খুব শিগগিরই খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় যুক্তরাজ্য সহযোগিতারও আশ্বাস দিয়েছে।

নিজস্ব আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে জঙ্গি দমন করছে বলে ব্রিটিশ হাইকমিশনারকে জানান মন্ত্রী।

এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী কাজ করেছে, যখন যাকে প্রয়োজন গ্রেপ্তার করছে।

এদিকে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক সাংবাদিকদের জানান, তারা শুধু বিদেশি নয়- বাংলাদেশি সবার নিরাপত্তার কথাই ভাবছেন।

এছাড়া ভবন সংস্কারের কারণে ব্রিটিশ কাউন্সিল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে উল্লেখ করে হাইকমিশনার জানান, খুব শিগগিরই তা খুলে দেয়া হবে।

বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রলয় দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বিট্রিশ প্রতিনিধি ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ