জাতীয়

মায়ের দূরদর্শিতায় দেশের স্বাধীনতার পথ খুলেছিল: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের দূরদর্শিতা দেশের স্বাধীনতার পথ খুলে দিয়েছিল— মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজের জীবনের চাওয়া পাওয়ার দিকে মন না দিয়ে বঙ্গবন্ধুর পাশে থেকে তিনি দেশের কল্যাণে কাজ করে গেছেন।

সোমবার রাজধানীতে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ছাত্রলীগকে সংগঠন হিসেবে গড়ে তোলার পেছনে তাঁর ভূমিকা সবচেয়ে বেশি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মী নন— বাঙালির মুক্তিসংগ্রামে অন্যতম অগ্রদূত। দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ, সহমর্মিতা ও বিচক্ষণতায় তিনি অভিষিক্ত হয়েছেন বঙ্গমাতা অভিধায় বলেও মন্তব্য করেন তিনি।

মায়ের সহযোগিতা ও ত্যাগের জন্যই দেশের জন্য কাজ করা উৎসাহ পেয়েছেন বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—উল্লেখ করে তার রাজনৈতিক সচেতনতা দেশের মুক্তি আন্দোলন সামনে অগ্রসর হয়েছে বলেও করেন প্রধানমন্ত্রী।

চলার পথে বিপদে ভেঙে না পড়ে সংসার ও আওয়ামী লীগ দুটোই সমানভাবে সামাল দিয়েছেন বলেও জানান তিনি।

আগামীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার অসমাপ্ত স্বপ্ন সত্যি করতে জীবনের শেষ মূহুর্ত্ব পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করবেন বলেও জানান শেখ হাসিনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ