বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান রাজনীতিতে আসলে ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটিতে জোবাইদা রহমানের আসার সম্ভাবনার কথা শুনে তিনি এ কথা বলেন।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌমন্ত্রী প্রসঙ্গটি তুললে প্রধানমন্ত্রী বলেন, জোবাইদা শিক্ষিত ও ভদ্র পরিবারের মেয়ে। তিনি রাজনীতিতে এলে ভালো হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে ডা. জোবাইদা রহমানের আত্মীয়তার প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রীর জিজ্ঞাসার জবাবে মন্ত্রী বলেন, জোবাইদা রহমান তার চাচার শালিকার মেয়ে হিসেবে সম্পর্কে খালাতো বোন হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: