জাতীয়

নৃগোষ্ঠীদের 'আদিবাসী' স্বীকৃতি না দেয়া দুর্ভাগ্যজনক: মেনন

 মেনন
মেনন

সংবিধানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আদিবাসী হিসেবে স্বীকৃতি না দেয়া দুর্ভাগ্যজনক—উল্লেখ করে, যে ভয় থেকে সরকার এই কাজ করছে তা বিবেচনা প্রসূত নয় বলে মন্তব্য করেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্য আদিবাসী ফোরামের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা বলেন, বর্তমান সরকার ক্ষুদ্রজাতি গোষ্ঠীদের প্রতি আন্তরিক নয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকার পরেও শান্তিচুক্তির বাস্তবায়ন না হওয়া দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় রাষ্ট্রের সকল পর্যায়ে ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের অধিকার রক্ষায় সকল মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। তাদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয় অনুষ্ঠানে।

এবারের আদিবাসী দিবসের প্রতিপাদ্য- "আদিবাসীদের শিক্ষা,ভূমি ও জীবনের অধিকার"। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্রজাতির সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে পাহাড় ও সমতলের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠির নারী-পুরুষ ঐতিহ্যবাহী সাজ-পোষাকে অংশ নেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ