জাতীয়

বুধবার থেকে গুলশান, বনানী, বারিধারায় চালু হচ্ছে বিশেষ বাস-রিকশা

আনিসুল হক
আনিসুল হক

আগামীকাল- বুধবার থেকে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এলাকায় চালু হচ্ছে বিশেষ বাস ও রিকশা সার্ভিস।

প্রাথমিকভাবে দুটি রুটে ১০টি এসি বাস ও ৫০০টি রিকশা নামানো হবে— এতে সেখানে গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন উত্তর সিটির মেয়র আনিসুল হক।

স্থানীয়রা চারটি সোসাইটি ও সিটি করপোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তাদের অভিমত এসব পরিবহনের দরকার সার্বক্ষণিক তদারকি।

গুলশানে জঙ্গি হামলার পর এ এলাকা দিয়ে চলাচলকারী সব রুটের গণপরিবহন বন্ধ করে দেয় প্রশাসন। সীমিত করা হয় রিকশা চলাচলও। এতে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে।

এ অবস্থায় এ এলাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বুধবার থেকে চালু হচ্ছে স্পেশাল বাস ও রিকশা সার্ভিস। গুলশান, বারিধারা, বনানী এবং নিকেতন সোসাইটির উদ্যোগে এর বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

প্রাথমিক পর্যায়ে বাসের দুটি রুট ঠিক করা হয়েছে। প্রথমটি গুলশান পুলিশ প্লাজা কনকর্ড থেকে গুলশান ১ ও দুই নম্বর গোলচত্বর হয়ে বনানী পর্যন্ত। দ্বিতীয় রুট গুলশান নতুনবাজার থেকে শুরু হয়ে ২ নম্বর গোলচত্বর হয়ে বনানী পর্যন্ত। প্রতি ১০ মিনিট অন্তর এসি বাস চলবে এই দুটি রুটে।

এ এলাকার চারটি সোসাইটির এলাকাতেও এখন থেকে চলবে দুই ধরণের নতুন রিকশা। প্রাথমিকভাবে গুলশানে ২০০, বনানীতে ২০০, এবং বারিধারা ও নিকেতনে ৫০টি করে রিকশা নামানো হচ্ছে। এসব রিকশা চলাচলের বিষয়ে বেশ কিছু নিয়মও ঠিক করে দেয়া হয়েছে।

এদিকে, এসব এলাকা দিয়ে ওই বিশেষ পরিবহন ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

তারা বলেন, মনিটরিংয়ের অভাবে সাধারণ মানুষকে যেন ঝামেলায় পড়তে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে কর্তৃপক্ষকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ