জাতীয়

র‌্যাবের সর্বশেষ ৭০ জনের তালিকা প্রকাশ

তালিকা প্রকাশ
তালিকা প্রকাশ

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর র‌্যাব ও পুলিশ দেশের বিভিন্ন স্থানে নিখোঁজদের তালিকা প্রকাশ করে। নিখোঁজদের সম্পর্কে বিভিন্ন তথ্য আরো যাচাই-বাছাইয়ের পর ৭০ জনের সর্বশেষ তালিকা প্রকাশ করে র‌্যাব। সংশোধিত এই তালিকার ৬ নম্বরে রয়েছেন কাজী মো. মইনউদ্দিন শরীফ।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু তাই-ই নয় একই সঙ্গে নিখোঁজ রয়েছেন মইনউদ্দিন শরীফের মা, স্ত্রী ও ভাইসহ পরিবারের চারজন সদস্য। পুলিশ বলছে, এই পরিবারটি নিখোঁজ থাকার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে, তা তদন্ত করা হবে।

সোমবার রাতে ফেসবুকে নিখোঁজদের নতুন তালিকা প্রকাশ করে র‌্যাব। তালিকায় পুরনো ৬৫ জনের পাশাপাশি নতুন করে সংযুক্ত হয়েছে ৫ জন নিখোঁজের নাম।

র‌্যাবের তালিকায় নিখোঁজ ৬ নম্বর ব্যাক্তি কাজী মো. মইনউদ্দিন শরীফ। ছোটবেলা থেকে মইনউদ্দিন শরীফ বড় হয়েছেন কলাবাগানের এই বাড়িটিতে। শুধু তাই-ই নয়, মইনউদ্দীন শরীফের স্ত্রী, তার ভাই রেজওয়ান শরীফ ও মা পান্না শরীফও দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন।

কাঁঠালবাগানের ১১৫ নম্বর বাসায় গিয়ে তাদের খোঁজে গেলে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, পান্না শরীফ ও তার ছেলেরা কারো সঙ্গে মিশতেন না। ছোট বেলায় তারা দুই ভাই মাদ্রাসায় পড়তেন বলেও জানান স্থানীয়রা। বলেন, তাদের বাবাও বেশ নামাজী মানুষ ছিলেন।

ডিএমপির পাবিলক এন্ড মিডিয়া ডিসি মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় তাদের কাছে কোনো তথ্য নেই। একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ হওয়ার বিষয়েও কেউ আভিযোগ করেননি। যদি তাদের কাছে এমন আভিযোগ আসে, তবে তদন্ত করা হবে।

স্থানীয়দের দাবি, ওই দুই ভাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারা স্বপরিবারে ইয়েমেন হয়ে সিরিয়ায় চলে গেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ