প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনিরআখড়া থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম ৮ লেন সড়কের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়ক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মানে ব্যয় হয়েছে ১৩২ কোটি টাকা। পর্যায়ক্রমে আরো কয়েকটি মহাসড়ক আট লেনে উন্নিত করা হবে।
তিনি আরো বলেন, যতো বড় করেই নির্মাণ করা হোক না কেন মহাসড়কগুলো দখলমুক্ত না হলে এর সুফল জনসাধারণ পাবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: