মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত রক্তদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, একাত্তরের আগে বাঙালি জাতির কোনো অধিকার ছিল না। বঙ্গবন্ধু সব সময় তাদের অধিকার আদায়ের কথা বলেছেন। সে কারণে তাকে নির্যাতনের স্বীকার হতে হয়েছিল। যেসব আন্তর্জাতিক শক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের ষড়যন্ত্রেই তাকে হত্যা করা হয়।
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে জনগণের সেবা করতে সরকারি চাকরিজীবীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: