জাতীয়

দুর্নীতি রুখতে তরুণদেরই এগিয়ে আসতে হবে

বিতর্ক প্রতিযোগিতা
বিতর্ক প্রতিযোগিতা

দেশ থেকে দুর্নীতি রুখতে তরুণদেরই এগিয়ে আসতে হবে— সোচ্চার হতে হবে দুর্নীতির বিরুদ্ধে। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসএসি মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট্যজনরা এমন মন্তব্য করেন।

দুর্জয় তারুণ্য-দুর্নীতির বিরুদ্ধে একসাথে স্লোগানকে সামনে রেখে টিআইবি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশের ৩৩ টি স্কুলের ১৫০ প্রতিযোগী।

উদ্বোধনীর অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্জ ড. মো. আখতারুজ্জামান বলেন, তারুণ্যই পারে দুর্নীতি রুখতে।

বির্তকের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ সময় টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, সচেতনতা, বিবেক জাগ্রত রাখাসহ ৪ বিষয়ে সোচ্চার হতে হবে তরুণদের ।

এছাড়াও অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগীদের দূর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ