জাতীয়

নির্দিষ্ট স্থানে কোরবানি করার আহ্বান মন্ত্রীসহ মেয়রদের

নির্দিষ্ট স্থানে কোরবানি করার আহ্বান
নির্দিষ্ট স্থানে কোরবানি করার আহ্বান

আসন্ন কোরবানি ঈদে ১১টি সিটি করপোরেশন ও সারাদেশের জেলাগুলোতে ৬২৩৩টি স্থানে পশু জবাইয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে দেশের সবকটি সিটি মেয়রদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, আসন্ন ঈদুল আজহায় এবার সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের ৩৫ থেকে ৪০ লাখ পশু কোরবানী করার সম্ভাবনা রয়েছে।

স্থান নির্ধারণে শহরের পরিবেশ নষ্ট না হয় এজন্য নির্ধারিত স্থানেই পাশে জবাইয়ের আহ্বান জানানো হয়েছে জনগণকে জানান মন্ত্রী।

তিনি বলেন, এর মধ্যে ১১টি সিটি করপোরেশন ও দেশের সকল জেলা শহরে ৭ লাখ ১৬ হাজার ৯৪০টি পশু কোরবানির সম্ভাবনা আছে। এজন্য সিটি করপোরেশন ও জেলা শহরগুলোর ৬ হাজার ২৩৩টি স্থান নির্ধারণ করা হয়েছে।

এলজিআরডি মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে নির্দিষ্ট স্থানে কোরবানীর পশু জবেহ ও দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক সভায় মন্ত্রী এ কথা বলেন।

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, কোরবানির পশুর বর্জ্য ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে।

উত্তরের মেয়র আনিসুল হক বলেন, দয়া করে রাস্তার উপরে কোরবানি করবেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নিয়ন্ত্রিতভাবে পশু কোরবানি করা না হলে বা যত্রতত্র বর্জ্য ফেলা হলে, তা স্বাস্থ্যের ব্যাপক ক্ষতিসাধন করে। তাই রাস্তায় কোরবানি করা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, তবে কোরবানি ধর্মীয় বিধিবিধান, তাই এ বিষয়টি পালনে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ আরোপ করা সম্ভব নয়। এ জন্য যারা নিজ আঙ্গিনায় বা বাড়ির পাশের রাস্তায় পশু কোরবানি করবেন, তারা নিজেদের ও প্রতিবেশীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে নিজ দায়িত্বে কোরবানির স্থান পরিস্কার করবেন, সে অনুরোধ আমাদের পক্ষ থেকে জানানো যাচ্ছে।

এলজিআরডি মন্ত্রী বলেন, তবে নগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনগুলোর পক্ষ থেকে প্রতিটি এলাকা বা ওয়ার্ডে ৪/৫টি করে স্থানে পশু কোরবানির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, নগরবাসী নিজ আঙ্গিনা বা বাড়ির পাশের রাস্তা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে চাইলে সিটি করপোরেশনগুলোর নির্ধারিত স্থানগুলোতে গিয়েও পশু কোরবানি করতে পারবেন। এতে সিটি করপোরেশনগুলোর দ্রুত বর্জ্য অপসারণ সম্ভব হবে।

জনগণ যেন সিটি করপোরেশনগুলোর নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে উৎসাহিত হয় এ জন্য মন্ত্রী গণমাধ্যমগুলোকেও ব্যাপক প্রচারণার আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, গত কোরবানির ঈদে রাজধানীর দুই সিটিতে পরিচ্ছন্ন কর্মীরা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যেই নগরীর বর্জ্য অপসারণে সক্ষম হওয়ায় নগরবাসী ও মিডিয়া বেশ প্রশংসা করেছিল।

তিনি বলেন, এবারও দুই সিটিতেন ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে নগরীকে নিট অ্যান্ড ক্লিন করে দেবে।

ঢাকা দক্ষিণ মেয়র বলেন, সিটিতে নির্ধারিত স্থানে পশু কোরবানীর কোনো বাধ্যবাধকতা নেই, তবে নির্ধারিত স্থানে এসে তা করলে দ্রুত বর্জ্য অপসারণে আমাদের সুবিধা হয়।

তিনি বলেন, সুন্দর শহর রক্ষা ও নগরবাসীর সুস্বাস্থ্যের জন্য আশা করবো রাজধানীবাসী সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে এসে পশু কোরবানি করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে বিশ্বের সব মুসলিম দেশেই নির্ধারিত স্থানে পশু কোরবানির নিয়ম রয়েছে। তাই নগরবাসীর কাছে অনুরোধ থাকবে রাস্তায় নয়, আসুন সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি করি।

মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, এবারের ঈদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সম্ভাব্য ২ লাখ কোরবানি দাতা ২ লাখ ৬০ হাজার পশু এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সম্ভাব্য ১ লাখ ১ হাজার ৪১০ জন কোরবানি দাতা সমসংখ্যক পশু কোরবানি দেয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর ঢাকা দক্ষিণে ২ লাখ ৪০ হাজার ও উত্তরে উল্লেখিত সংখ্যক পশু কোরবানি হয়েছিল। চট্টগ্রাম সিটি এলাকায় এবার সম্ভাব্য ৪৫ হাজার কোরবানি দাতার ৩০ হাজার পশু কোরবানি দেয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, দেশের ১১টি সিটি এলাকায় সম্ভাব্য কোরবানি দাতা ৪ লাখ ৮৪ হাজার ৬৮৭ জনের এবার ৫ লাখ ১২ হাজার ৯৮১টি পশু কোরবানি দেয়ার সম্ভাবনা রয়েছে।

সভায় মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, নারায়নগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, এলজিআরডি সচিব আবদুল মালেক প্রমুখ বক্তৃতা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ