জাতীয়

গ্যাসের দাম বাড়ানো হলে হরতাল করার হুঁশিয়ারি বাম সংগঠনের

গ্যাস
গ্যাস

গ্যাসের দাম বৃদ্ধি করা হলে সারাদেশ অচল করে দিয়ে হরতালের মত কর্মসূচির ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাম সংগঠনের নেতারা।

দাম না কমিয়ে সরকার গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তারা।

সরকারের এমন পদক্ষেপ দেশের মানুষের ওপর বোঝায় পরিণত হবে বলেও মন্তব্য করেন নেতারা।

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর এনার্জি রেগুলেটরি কমিশনের সামনের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাম দল সিপিবি ও বাসদ।

গ্যাসের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান অভিযোগ করেন, দেশি-বিদেশি লুটেরাদের পকেট ভারি করতেই সরকার বিদেশি কোম্পানিগুলোর কাছে গ্যাস দিয়ে দিচ্ছে।

এ সময় গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনবিরোধী বলেও মন্তব্য করেন তিনি।

সরকার যে গণশুনানি করছে তার কোনো ভিত্তি নেই বলে জানান সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

এছাড়া প্রকাশ্যে গ্যাসের দাম কমানোর গণশুনানির আয়োজন করা হবে বলেও জানান তিনি।

গত রোববার থেকে গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়ার গণশুনানি শুরু করে বাংলাদেশ এ্যানার্জি রেগুলেটরি কমিশন। যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ