যারা সন্ত্রাসীদের প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে ও চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীকে এক শোক দিবসে আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আশরাফ কলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, তারা এ যুদ্ধ চালিয়ে যাবেন।
তিনি বলেন, জঙ্গিদের জন্য যারা মায়া কান্না করছেন তাদের বিরুদ্ধেও যুদ্ধ চলবে।
মানুষ হত্যাকারীদের জন্য মায়া কান্নার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: