জাতীয়

বাংলাদেশ ভ্রমণে মার্কিনিদের কোনো নিষেধাজ্ঞা নেই

বিজিএমইএর সঙ্গে বৈঠক
বিজিএমইএর সঙ্গে বৈঠক

বাংলাদেশ ভ্রমণে মার্কিনিদের কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি তবে চলাফেরার ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

রাজধানীতে বৃহস্পতিবার দুপুরে তৈরিপোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএর সঙ্গে বৈঠকে এ কথা জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

তিনি বলেন, মার্কিন নাগরিকদের বিনিয়োগ এবং ব্যবসায়িক কার্যক্রমও স্বাভাবিকভাবে চালিয়ে যেতে বলা হয়েছে।

তৈরিপোশাক শিল্প মালিকদের সঙ্গে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় বৈঠকের পর, বিজিএমইএ নেতাদের সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করে, তৈরিপোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে মোটামুটি সন্তোষ প্রকাশ করেন বার্নিকাট।

দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে বার্নিকাট বলেন, মানুষকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করতে হলে, এ বিষয়ে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিনিদের আশ্বস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, তবে তাদের সতর্ক হয়ে চলাফেরা করতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি, তৈরিপোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পোশাক খাতের সংস্কারে সহজ শর্তে ঋণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

কিছু কিছু ক্রেতা প্রতিষ্ঠান এখন বাংলাদেশে না এসে, তৃতীয় কোনো দেশে বসে ক্রয়-আদেশ দিচ্ছেন। এটা অস্বাভাবিক কিছু নয় বলেই দাবি করেন বিজিএমইএ সভাপতি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ