রাজধানীর গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মাষ্টারমাইন্ড চাকরিচ্যুত মেজর জিয়া ও তামিম আহমেদ চৌধুরীসহ আরো বেশ কয়েকজনকে সনাক্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী— দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ নিয়ে আওয়ামী সংস্কৃতি পরিষদের আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তাহমিদ ও হাসনাত করিম গুলশান ঘটনায় সম্পৃক্ত কি-না?– তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে মন্তব্য করে আসাদুজ্জামান খান আবারো দাবি করেন, দেশে আইএস নয় জামাত-শিবিরের লোকজনই বিভিন্ন নামে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।
তিনি আরো বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার মাষ্টারমাইন্ড জিয়া ও তামিমসহ আরো বেশ কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তাহমিদ ও হাসনাত করিমের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।