দেশে কোনো আইএস নেই— বিএনপি-জামাতের কিছু সদস্য আইএস নাম ধারণ করে জঙ্গি হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে শেখ ফজলুল হক মনি'র ৪১তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই জঙ্গি হামলা চালানো হচ্ছে।
জঙ্গি হামলা শুধু দেশি ষড়যন্ত্র নয়— বিদেশি ষড়যন্ত্রও রয়েছে বলে দাবি করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বন্ধ করার জন্য একটি চক্র এসব ঘটনা ঘটিয়ে চলেছে বলেও জানান মোজাম্মেল হক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: