বেঁধে দেয়া সময়ের মধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির জবাব দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাছির উদ্দিন। এ সময় তিনি আরো বলেন, দায়িত্ব নিয়েই কথা বলেছেন।
শুক্রবার চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘুষ না দেয়ায় কম টাকা বরাদ্দ পেয়েছেন, নাছিরের এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়ে সাত দিনের মধ্যে অভিযোগ প্রমাণের জন্য চিঠি ইস্যু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ৫% ঘুষ না দেয়ায় কম টাকা বরাদ্দ পেয়েছেন, গত ১০ আগস্ট এমন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন চট্টগ্রামের মেয়র আজম নাছির। বৃহস্পতিবার জাতীয় দৈনিকগুলোতেও এ খবর প্রকাশিত হয়।
মেয়রের কাছে ঘুষ চাওয়ার এ অভিযোগ শুনে নড়েচড়ে বসে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে তার কাছ থেকে এ অভিযোগের ব্যাখ্যাও চায় তারা। এ অভিযোগ প্রমাণের জন্য মেয়রের কাছে চিঠিও ইস্যু করা হয়েছে।