জাতীয়

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘ প্রতীক্ষিত পায়রা সমুদ্রবন্দর উদ্বোধন

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের ৬টি উপজেলার বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ উপজেলা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পাশাপাশি নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের শতভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ ব্যবহারে সবাই একটু মিতব্যয়ী হবেন— সাশ্রয়ী হবেন এতে বিলও আপনাকে কম দিতে হবে।

আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের লক্ষ্য অর্জনের প্রচেষ্টার অংশ হিসাবে ৬টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ পেলেন।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৫৩৫ কোটি টাকা ব্যয়ে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দেয়ার এ কাজ হয়েছে, যার গ্রাহক সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫০ জন।

আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশা প্রকাশ করে বলেন, ২০১৮ সালের মধ্যেই ৯৫% জায়গায় বিদ্যুতায়ন করা যাবে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমমে প্রতি মাসে প্রায় সাড়ে ৩ লাখ গ্রাহককে বিদ্যুৎ দেয়া হচ্ছে— উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যো দেশের মোট ৪৬৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়ে যাবে।

এছাড়াও আগামী ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যভ নিয়ে কাজ চালিয়ে ২০১৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ১৬-১৭ হাজার মেগাওয়াট ছাড়ানোর আশাও করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

এদিকে, দীর্ঘ প্রতীক্ষিত পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রায় মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস কার্যক্রম এবং যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম ৮ লেন বিশিষ্ট মহাসড়কসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা বলেন, পায়রা হচ্ছে শান্তির প্রতীক— সে কারণে এ নামটি পছন্দ করেছি। ভবিষ্যতে পায়রা বন্দর গভীর সমুদ্রবন্দর হিসেবে রূপ নেবে। দক্ষিণাঞ্চল সব সময় অবহেলিত ছিল এবং কেউ কখনো তাকায়নি। তবে চেষ্টা করছি দেশটাকে উন্নত-সমৃদ্ধ করতে আর সে লক্ষ্যকে সামনে রেখে এ অঞ্চলে পায়রা বন্দর করার সিদ্ধান্ত নিয়েছি।

পরে বন্দরের রমনাবাদ চ্যানেলে একটি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাসের মধ্য দিয়ে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যেই বন্দরে পদ্মা সেতু প্রকল্পের জন্য ৫৩ হাজার মেট্রিক টন পাথর নিয়ে চীন থেকে আসা প্রথম বাণিজ্যিক জাহাজ এমভি ফরচুন বার্ড নোঙ্গর করেছে।

বন্দরটি উদ্বোধনের পর ২০১৮ সালে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগ পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট সেবা প্রদানের জন্য বন্দর কর্মকাণ্ড অব্যাহত থাকবে। প্রাথমিক পর্যায়ে বর্হিনোঙ্গরে জাহাজের মাল খালাস করা হবে। এ সকল পণ্য লাইটেজ জাহাজে করে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছানো হবে।

আর সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং ধীরগতির যান চলাচলের জন্য যাত্রাবাড়ি থেকে মাওয়া এবং পাঁচচর থেকে ভাঙ্গা পযর্ন্ত পৃথক সার্ভিস লেনসহ ৪ লেন প্রকল্পের (পদ্মা সেতু সংযোগ সড়ক) আপগ্রেডেশন কাজ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীতে কলাপাড়ায় দেশের তৃতীয় সমুদ্রবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বন্দরে সার্বক্ষণিক কর্মকাণ্ড চলবে। প্রায় ৬ হাজার একর জমির ওপর বন্দরটি স্থাপিত। বন্দরটি নতুন শিল্পকলকারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি করবে এবং রপ্তানি প্রক্রিয়া ও শিপবিল্ডিং সেক্টরে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক জ্যাম নিরসনের লক্ষে সড়ক ও মহাসড়ক অধিদপ্তর যাত্রাবাড়ি থেকে কাচঁপুর পযর্ন্ত ৮ লেন বিশিষ্ট মহাসড়ক প্রকল্পটি বাস্তবায়ন করে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার সড়কটি পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এ প্রকল্প বাস্তবায়নে ১৩২ কোটি টাকা ব্যয় হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ