বিএনপির কেন্দ্রীয় কমিটিতে একদিকে যুদ্ধাপরাধী পরিবারের সদস্যদের স্থান দিয়েছে আরেক দিকে জঙ্গি বিরোধী জাতীয় ঐক্যের ডাক দিয়ে দলটি জাতির সঙ্গে পরিহাস করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত চিত্র প্রদশর্নী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তোফায়েল অভিযোগ করেন, জঙ্গিদের পিছনে থেকে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি।
এ সময় ১৫ আগস্ট বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: