রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভুল তথ্য দেয়া হচ্ছে— জনগণকে বিভ্রান্ত করে ধোয়াশা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধের দাবিতে আগামী ২০ আগস্ট সারাদেশে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে শনিবার মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে ‘সরকার-কোম্পানির মিথ্যাচার ও বিভ্রান্তির জবাব’ শীর্ষক আয়োজিত আলোচনায় কমিটির পক্ষ থেকে এ কথা বলা হয়।
বিশেষ স্বার্থ উদ্ধারে তথাকথিত কিছু বিশেষজ্ঞ ও গবেষক বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে কথা বলছে— এ অভিযোগ করে বক্তারা বলেন, এ কারণেই বিভ্রান্তকর তথ্য দিচ্ছে সরকার, উপেক্ষা করা হচ্ছে বৈজ্ঞানিক তথ্যকে।
তারা আরো বলেন, এ বিদ্যুৎ কেন্দ্র হলে দীর্ঘঢ়মেয়াদে সুন্দরবনের ধ্বংস অনিবার্য। কিছু তথাকথিত গবেষক ও বিশেষজ্ঞ বিশেষ স্বার্থে বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে কথা বলে যাচ্ছে।
রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবন ধ্বংসের হাতিয়ার— উল্লেখ করে আরো বলা হয়, এটি বাস্তবায়িত হলে পানিদূষণ ও বায়ুদূষণে ধীরে ধীরে শেষ হয়ে যাবে সুন্দরবন।