জাতীয়

নিউইয়র্কে ইমামসহ ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

আলাউদ্দিন আকুঞ্জি
আলাউদ্দিন আকুঞ্জি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় শনিবার দুপুরে জোহরের নামজের পর নিউইয়র্কের কুইন্স শহরের ‘আল ফোরকান’ জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও তার সহকারি তারাউদ্দিন (৬৪) গুলি করে দুর্বৃত্তরা। সূত্র বিবিসি।

পুলিশ জানিয়েছে, কুইন্সের আল ফুরকান জামে মসজিদ থেকে জোহরের নামাজ শেষে ফিরছিলেন তারা। এ সময় অজ্ঞাত এক সন্ত্রাসী পেছন থেকে তাদের মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলে নিহত হন ইমাম আকঞ্জি আর থেরাউদ্দিন হাসপাতালে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা এক ব্যক্তিকে বন্দুক হাতে সেই স্থান থেকে পালিয়ে যেতে দেখেছে বলে জানা গেছে।

পুলিশ বলছে, ধর্মীয় বিশ্বাসের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে 'এমন কোনো ইঙ্গিত তারা পাননি'।

পুলিশ জানিয়েছে, দুজনকে পেছন থেকে মাথায় গুলি করে অজ্ঞাত এক ব্যক্তি— বেশ কাছ থেকে গুলি করা হয়।

নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর হেনরি সাউটনার সাংবাদিকদের জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় তবে তারা ঘটনাটিকে ‘বিদ্বেষপূর্ণ অপরাধ’ (হেইট ক্রাইম) হিসেবে বিবেচনা করছেন।

হত্যাকাণ্ডের পেছনে ডাকাতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ কারণ, নিহত দুজনের পকেটে নগদ কয়েক শ ডলার পাওয়া গেছে।

ঘটনার সময় আলাউদ্দিন আখনজি ও তারা উদ্দিনের পরনে ইসলামি পোশাক ছিল— তাদের মাথায় ছিল টুপি।

নিহত হওয়ার খবর বাঙালি-অধ্যুষিত ওজোন পার্ক এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে অনেক লোক জমায়েত হয়। তাদের কেউ কেউ মনে করেন, এই ঘটনার পেছনে মুসলিমবিদ্বেষী মনোভাব কাজ করে থাকতে পারে।

রয়টার্স পুলিশ কর্মকর্তা সাউটনার জানিয়েছেন, তারা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন— হত্যাকারী হিসেবে তারা এক যুবককে শনাক্ত করেছেন।

ফুটেজ অনুসারে, হত্যাকারীর পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও হাফপ্যান্ট পেছন দিক থেকে গুলি করে সে দ্রুত সরে পড়ে।

হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

আলাউদ্দিন আখনজি মাত্র দুই বছর আগে ওই মসজিদের ইমামের দায়িত্ব নিয়ে বাংলাদেশ থেকে আসেন। ছেলের বিয়ে উপলক্ষে সপ্তাহ খানেক পরে তার দেশে ফিরে যাওয়ার কথা ছিল।

স্থানীয় বাংলাদেশিরা বলেন, আলাউদ্দিন আখনজি অত্যন্ত জনপ্রিয় ইমাম ছিলেন— তার নিহত হওয়ার ঘটনায় স্থানীয় বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এ ঘটনায় বিক্ষোভও হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ