বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা কাজ করে যাচ্ছেন—জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
রোববার রাজধানীতে জাতীয় শোকদিবস উপলক্ষে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগিরিই তাদের দেশে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে।
এসময় জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হবে বলেও জানান মোজাম্মেল হক।
এদিকে, শোক দিবসের আরেক আলোচনায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী,আন্তর্জাতিক অঙ্গনে সরকারকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে বলেছেন সংগঠনের নেতাকর্মীদের।
সুসংগঠিত থেকে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারাই আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: