রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে নারী সার্জেন্টদের প্রথমবারের মতো স্কুটি দেয়া হয়েছে। রোববার সকালে ডিএমপি সদর দপ্তরে ২৩ জন নারী সার্জেন্টদের মধ্যে স্কুটি বিতরণ করে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
প্রথম পর্যায়ে ২৩ জন নারী সার্জেন্টদের মধ্যে স্কুটি বিতরণ করা হয়। এরইমধ্যে ১৫ দিন ব্যাপি স্কুটি চালানোর প্রশিক্ষণও দেয়া হয়েছে তাদের।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ট্রাফিক পুলিশের মতো চ্যালেঞ্জিং পেশায় নারীরা এখন অন্তর্ভুক্ত হয়েছেন— তাদের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। নারীদেরকে কাজে লাগাতে হবে।’
ট্রাফিক পুলিশের কর্মদক্ষতার কারণেই এখন উল্টো পথে গাড়ি চলাচল বন্ধ হয়েছে— উল্লেখ করে ডিএমপি কমিশনার নগরবাসিকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
এ সময় প্রথম নিয়োগ পাওয়া নারী সার্জেন্টরা চ্যালেঞ্জিং এ পেশায় পুরুষদের পাশাপাশি দক্ষতার পরিচয় দিতে পিছপা হবেনা বলে জানান তারা।