বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে চলমান শ্রমিক আন্দোলন দুই একদিনের মধ্যে নিরসন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের সিবিএ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন।
মন্ত্রী বলেন, দুই একদিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে— গ্রাহকদের সুবিধার্থে বিদ্যুৎ বিতরণ পদ্ধতি বেসরকারিকরণ করা হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড: পিডিবিকে কোম্পানীকরণের বিরোধীতা করে আসছিলো সিবিএ নেতারা। আজ এটা নিরসনের জন্য নেতাদের সঙ্গে মন্ত্রীর সমঝোতা বৈঠক হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: