জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরবে, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের দিকে ততই ঝুঁকেবে দেশ

 বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু

বঙ্গবন্ধুর আদর্শ থেকে নতুন প্রজন্ম যত দূরে সরে যাবে সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদের দিকে ততই ঝুঁকে পড়বে দেশ।

তার আদর্শ ধারণ করে জাতীয় সংহতি গড়তে না পারলে দেশকে সামনে এগিয়ে নিতে ব্যর্থ হবে বর্তমান প্রজন্ম।

দেশ টিভিকে এসব কথা জানান বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ডক্টর এস এ মালেক ও গবেষক মমতাজউদ্দিন পাটোয়ারী।

সেইসঙ্গে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকদের চলমান ষড়যন্ত্র এখনই রুখে দেয়ার শপথ নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বানও জানান তারা।

বায়ান্ন থেকে একাত্তর। বাঙালির মুক্তির প্রতিটি আন্দোলন-সংগ্রামে অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বের একমাত্র নেতা দেশ স্বাধীন করার আগেই যাকে ৭ কোটি মানুষ বসিয়েছিল জাতির পিতার আসনে।

বাঙালীর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তা থেকে এদেশের মানুষকে বিচ্ছিন্ন করতেই ৭৫'র ১৫ আগস্টের হত্যাকাণ্ড। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার ঘটনাকে বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে ভয়াবহ বাস্তবতার সঙ্গে তুলনা করেছেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও তার রাজনৈতিক সচিব ডক্টর এস এ মালেক।

তিনি জানান, ষড়যন্ত্র বাস্তবায়নে পর্দার অন্তরালে থেকে জিয়াউর রহমান এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

এস এ মালেক আরো বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে জিয়াউর রহমানের অনুসারীরা এখনো তৎপর।

ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে যেন সাম্প্রদায়িক ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে না পারে সেজন্য বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে শপথ নেয়ার আহবান জানান লেখক ও গবেষক অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী।

এজন্য একমুখী শিক্ষা ব্যবস্থা ও ন্যায় প্রতিষ্ঠার দিকেও মনোনিবেশ করতে সরকারের প্রতি অনুরোধ জানান এস এ মালেক।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনা হলে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক আধুনিক দেশে পরিণত হওয়ার পথে আরো একধাপ এগিয়ে যাবে বলেই মন্তব্য করেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ