জাতীয়

বিশ্লেষকদের মতামত

খালেদার জন্মদিন পালন না করা রাজনৈতিক দূরদর্শীতা

খালেদা জিয়া
খালেদা জিয়া

পনেরোই আগষ্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন না করাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শীতা বলেই মনে করেন বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ যেন কোনো রাজনীতি না করে সে আহ্বান রেখেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপি নেতারা।

তারা মনে করছেন, এর ফলে রাজনীতিতে ফিরবে সহনশীলতা কমবে বিদ্বেষ আর দোষারোপের সংস্কৃতি। শোক দিবসের প্রতি শ্রদ্ধা রেখে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত অব্যাহত রাখার পরামর্শও দিয়েছেন বিশ্লেষকদের কেউ কেউ।

অবশেষে পনেরোই আগস্ট শোক দিবসে জন্মদিন পালন থেকে সরে এলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া— এ নিয়ে বছরের পর বছর আলোচনা-সমালোচনা। এ বিতর্কের মধ্যে ঘোষণা এসেছে এবার পনেরোই আগস্ট তার জন্মদিনের কোনো আয়োজনই থাকবে না।

বিএনপির পক্ষ থেকে জন্মদিন পারণ না করার কারন হিসেবে। জঙ্গিবাদসহ বিভিন্ন ইস্যুতে দেশের সংকট এবং বন্যা পরিস্থিতির কথা বলা হয়েছে। বিষয়টিকে কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা.?

পরিবর্তিত প্রেক্ষাপটে অনেকটা কোনঠাসা বিএনপি এখন চাইছে আওয়ামী লীগের সঙ্গে বিভেদ ঘোচাতে। এছাড়াও বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক ঐক্যের যে ডাক দিয়েছিলেন তাকে ত্বরান্বিত করতেও এ সিদ্ধান্ত কি-না? রাজনৈতিক মহলে এমন আলোচনার বিষয়ে কথা বলেছেন বিএনপি নেতারা। এক্ষেত্রে রাজনীতির যোগ না খোঁজার কথা বলছেন তারা।

বিশ্লেষকরা আশা করছেন, এতে রাজনীতি হয়তো একটু সহনশীল হবে। পরামর্শ দিয়েছেন শোক দিবসের প্রতি শ্রদ্ধা রেখে অন্য যে কোনো দিন জন্মদিন পালনের।

এদিকে, সোমবার দিনভর বিএনপির নেতাকর্মীরা কোনো অনুষ্ঠান না করলেও বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দলটির মহাসচিব জানিয়েছেন চেয়ারপারসনের সুস্থতা কামনা, জুলুম-নির্যাতনের শিকার নেতাকর্মীদের জন্যই এ আয়োজন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ