আখাউড়া-আগরতলা নতুন রেলরুট নির্মাণসহ ১ হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এ প্রকল্পগুলো বাস্তবায়নে বিদেশি সহায়তা ধরা হয়েছে ৪২০ কোটি ৭৬ লাখ টাকা এবং বাকিটা সরকারি তহবিল-জিওবি থেকে যোগান দেয়া হবে।
প্রকল্পগুলোর মধ্যে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ প্রকল্পটি প্রধান—উল্লেক করে তিনি আরো বলেন, অনুমোদিত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা।
এটি বাস্তবায়নে ভারতীয় অনুদান থাকছে ৪২০ কোটি ৭৬ লাখ টাকা, বাকি ৫৭ কোটি ৫ লাখ টাকা মেটানো হবে জিওবি থেকে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।