যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বাংলাদেশিরা খুন হওয়ায় সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে সাভারে বিআরটিএ'র ভ্রাম্যমান আদালতের অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নিউইয়র্কে বাংলাদেশি খুনের ঘটনায় দু:খ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র— সেদেশের সরকার জোর তদন্তও চালিয়ে যাচ্ছে।
বাঙালি খুনের ঘটনায় দু:খ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঘটনার জোর তদন্ত করছে তারা।
তিনি আরো বলেন, দেশে বন্যা পরিস্থিতি ও বিভিন্ন সংকটের দোহাই দিলেও বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেখা যায় নি বিএনপিকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: