আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৬ আগস্ট।
মঙ্গলবার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য মো. সালাউদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বাস ম্যানেজারদের বৈঠকে ২৬ আগস্ট থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে এ সিদ্ধান্তে সমর্থন জানায় বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
আগামী ২৬ আগস্ট থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু হবে— তবে অন্যান্য জেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: