জাতীয়

গুলশান হামলা: আরো ৭-৮ জন শনাক্ত

গুলশান হামলা
গুলশান হামলা

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরায়ঁ জঙ্গি হামলার ঘটনায় হাসনাত করিম, মেজর জিয়াউল হক, তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান ছাড়াও জড়িত আরো ৭-৮ জনকে শনাক্ত করেছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান—পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, তাদের ছদ্মনাম পাওয়া গেছে—এ বিষয়ে আরো তথ্য যাচাই-বাছাই চলছে।

পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আরো কিছু লোককে সনাক্ত করা হয়েছে। তাদের বিষয়ে প্রাপ্ত তথ্যের যাচাই-বাছাই চলছে। তারা দেশের মধ্যেই পালিয়ে রয়েছে।

তাহমিদ খান ও হাসনাত করিমের বিষয়ে তিনি আরো বলেন, হাসনাতের বিষয়ে কিছুটা তথ্য পাওয়া গেছে। তবে তাহমিদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গুলশানের ঘটনায় মারজানের দায়িত্ব কী ছিলো তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

গত শনিবার এ হামলার ঘটনায় করা মামলায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমকে ৮ ও তাহমিদকে ৬ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা একটি মামলায় ৩ আগস্ট তাকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পর গুলশান হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আর গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার তাহমিদ হাসিব খানের দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর পরিদর্শক মোহাম্মদ হুমায়ন কবির।

এ সময় আবারো তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।

ওইদিন ঢাকা মুখ্য মহানগর হাকিম গোলাম নবীর আদালতে এ শুনানি হয়।

সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, হাসনাত করিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ ও তাহমিদকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।

গত ৪ আগস্ট হাসনাত ও তাহমিদকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

আর্টিজানে হামলার পরের দিন কমান্ডো অভিআনের পর উদ্ধার ১৩ জনসহ ৩২ জনকে নেয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে তাদের অনেককে ছেড়ে দেয়া হলেও হাসনাত ও তাহমিদকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশের কাছে রাখা হয়। পড়ে ছেড়ে দেয়া হয় তাদেরকেও।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে এবং গুলশান আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ পাসপোর্টধারী হাসনাতকে কমান্ডো অভিযানের আগের এক ছবিতে ক্যাফের ছাদে ২ জন ব্যক্তির সঙ্গে দেখা যায়। স্বজনদের দাবি, মেয়ের জন্মদিন উদযাপনে সপরিবারে সেখানে গিয়েছিলেন হাসনাত।

তবে ফেইসবুকে ছবিতে গুলশানের ওই ক্যাফেতে জিম্মি দশার একটি ভিডিওচিত্র প্রকাশের পর হাসনাতের বিরুদ্ধে হামলায় সম্পৃক্ততার সন্দেহের কথা উঠে আসে।

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হাসনাতকে ২০১২ সালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় চাকরি থেকে অব্যাহতি দেয়ার কথা জানা যায়।

গুলশান হামলায় অংশ নিয়ে কমান্ডো অভিযানে নিহত নিবরাজ ইসলামও নর্থ-সাউথে পড়াশোনা করেছেন। আর ব্যবসায়ী শাহরিয়ার খানের ছেলে তাহমিদ কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন।

গুলশানের ঘটনার একদিন আগে দেশে ফিরে ইফতারের পর বন্ধুদের সঙ্গে তিনি ওই ক্যাফেতে যান।

উল্লেখ, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে একদল অস্ত্রধারী তরুণ হামলা চালালে জিম্মি সঙ্কট তৈরি হয়। পরদিন ভোরে কমান্ডো অভিযান চালানো হয়। ওই সময় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।

অভিযানে মৃত্যু হয় সন্দেহভাজন ৫ জঙ্গিসহ ছয় জনের। আইএস হামলার দায় স্বীকার করে ৫ হামলাকারীর ছবি প্রকাশ করলেও পুলিশ দেশিয় জঙ্গি দল জেএমবিকে দায়ী করে আসছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ