জাতীয়

জর্ডান-লেবাননে বিস্তৃত হচ্ছে শ্রমবাজার, আশ্বাস শ্রমমন্ত্রীর

নুরুল ইসলাম বিএসসি
নুরুল ইসলাম বিএসসি

জর্ডান ও লেবাননে বাংলাদেশের শ্রমবাজার বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বুধবার সম্প্রতি জর্ডান ও লেবানন সফর নিয়ে রাজধানীর ইসকাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে জর্ডান আগ্রহ দেখিয়েছে।

সফরের সময় ওই দুই দেশে অবস্থানরত কর্মীদের বিভিন্ন বিষয়ের খোঁজ নেন।

বাংলাদেশের শ্রমিকদের অভিজ্ঞতা ও আন্তরিকতার প্রশংসা করেন কর্তৃপক্ষ বলে জানান তিনি।

এ সময় সৌদি আরবের বাজারে শ্রমিক পাঠাতে অভিবাসনমূল্য নির্ধারণ করার কথা জানেয়ে মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত খরচের অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন , লেবানন ও জর্ডানে ডাক্তার, নার্স ও সেলসম্যানসহ বিভিন্ন খাতে শ্রমিক নেয়ার আগ্রহ দেখিয়েছে। তবে মালয়েশিয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ