জাতীয়

সেবা নিশ্চিতে ভবিষ্যতে আরো ছোট হবে ঢাকা: প্রধানমন্ত্রী

 শেখ হাসিনা
শেখ হাসিনা

নাগরিক সেবা বাড়াতে রাজধানীকে ভবিষ্যতে আরো ছোট করা হতে পারে – এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রয়োজনে আরো নতুন বিভাগ করা হবে।

আগামী ২০-৩০ বছর পর দেশের জনসংখ্যা কত হবে, দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা এখনই করতে হবে।

নতুন কোনো আবাসিক এলাকা তৈরির ক্ষেত্রে বিশ বছর পরে কী হবে, সে বিষয়টি বিবেচনায় রেখে পরিকল্পনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, যে কোনো নতুন নির্মাণের ক্ষেত্রে পানি নিষ্কাশন ব্যবস্থার পাশাপাশি বাধ্যতামূলক জলাধার রাখতে হবে।

স্বাধীনতার পর মাত্র চারটি বিভাগ ছিল— জনগণের প্রয়োজনে এখন আটটি বিভাগ হয়েছে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভাগগুলোকে কেন্দ্র করে আধুনিক শহর গড়ে তোলা হবে এবং সব এলাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থা উন্নত করা হবে।

তিনি আরো বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরো নতুন নতুন বিভাগ করা হবে। তৃণমূলে সেবা পৌঁছাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ