জাতীয়

জঙ্গি-সন্ত্রাসী দমনে সঠিক তথ্য সরবরাহ করবে ভারত-বাংলাদেশ

ইনু
ইনু

সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে জঙ্গি-সন্ত্রাসী দমনে ঐকমত্য প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশ। বুধবার সকালে দিল্লীতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেনকাইয়া নাইডু’র সঙ্গে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বৈঠকে এই ঐকমত্য প্র্রকাশ করা হয়।

মন্ত্রী ভেনকাইয়া নাইডু বলেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী আগামী ২৩ আগস্ট কোলকাতায় ‘আকাশবাণী মৈত্রী’ নামে যে নতুন বেতার চ্যানেল উদ্বোধন করবেন, তা বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারে শোনা যাবে।

ভারত ও বাংলাদেশের নির্মিত বেতার অনুষ্ঠানই এই মৈত্রী চ্যানেলে স্থান পাবে বলেও জানান তিনি।

এ সময় ইনু বলেন, সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে ইতিহাস বিকৃতি, মিথ্যাচার ও গুজবের ধুম্র্রজাল ছিন্ন করা, জঙ্গি-সন্ত্রাসী দমন ও সাম্প্রদায়িকতা নিষ্ক্রিয় করতে দুইদেশের তথ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।

২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী এবং মুক্তিযুদ্ধের ওপর দু’টি পৃথক প্রামাণ্যচিত্র নির্মাণেও বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করবে বলে জানান বাংলাদেশের তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী ২১ আগস্ট দেশে ফেরার আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পাশাপশি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইন্ডিয়া ফাউন্ডেশনে বক্তব্য রাখার কথা রয়েছে। সূত্র: বাসস

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ