জাতীয়

ছেলেদের পড়াশুনায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

পড়াশুনায় ছেলেদের আর একটু মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে শিক্ষামন্ত্রী থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীরা সন্ত্রাস-জঙ্গিবাদ এবং মাদকসহ সব ধরণের অপরাধ থেকে দূরে থেকে সুস্থ ধারার জীবন গড়ে তুলবে এবং দেশ গড়ায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, মেয়েরা এগিয়ে যাচ্ছে, ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না।

এ সময় কর্মসংস্থান নিশ্চিতে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি গবেষণামূলক শিক্ষায় শিক্ষিত হতে তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিভিন্ন দেশ ঘুরে নানা দেশের ছেলে-মেয়েদের জানান সুযোগ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর যে কোনো দেশের চাইতে বাংলাদেশের ছেলে-মেয়েরা মেধাবী।

এছাড়া শিক্ষিত জাতি গড়ে তুলতে প্রধানমন্ত্রী তার সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ