জাতীয়

মেগা প্রজেক্টে প্রতিনিধি রাখার চিন্তা দুদকের

ইকবাল মাহমুদ
ইকবাল মাহমুদ

স্বচ্ছতা আনতে দেশের সব মেগা প্রজেক্টে দুর্নীতি দমন কমিশন-দুদক তাদের প্রতিনিধি রাখার চিন্তা করছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

চেয়ারম্যান বলেন, কাউকে হয়রানির জন্য নয় দুর্নীতি হওয়ার আগেই তা প্রতিরোধের জন্য কাজ করবে দুদক।

এ সময় দুদকের পক্ষ থেকে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় উন্নয়ন সহযোগী সংস্থার পক্ষ থেকে এ পরিকল্পনা বাস্তবায়নে দুদক কতটুকু সক্ষম বা আরো কিছু অন্তর্ভুক্তির প্রয়োজন আছে কিনা সে বিষয়েও প্রশ্ন করা হয়।

এসব প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে সক্ষমতার প্রয়োজন দুদক তা অর্জনের চেষ্টা করছে।

কাউকে হয়রানি করার জন্য নয় জনসাধারণের মনে আস্থা ফিরিয়ে আনতে দুদক কাজ করছে বলেও জানান তিনি।

দেশের মেগা প্রজেক্টগুলো স্বচ্ছতার সঙ্গে হচ্ছে কিনা তা মনিটরিং এর জন্যই প্রতিনিধি রাখার এই চিন্তাভাবনা- জানান দুদক চেয়ারম্যান।

রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে উন্নয়ন সহযোগী সংস্থাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান দুদক চেয়ারম্যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ