জাতীয়

সন্ত্রাস নির্মূলে ওআইসিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান শেখ হাসিনার

আইয়াদ আমিন-শেখ হাসিনা
আইয়াদ আমিন-শেখ হাসিনা

আন্তঃসংঘাতে লিপ্ত মুসলিম দেশগুলোর সমস্যা সমাধানে ও সন্ত্রাস নির্মূলে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন ওআইসির মহাসচিব আইয়াদ আমিন মাদানি।

বৃহস্পতিবার দুপুরে গণভবনে সফররত ওআইসির মহাসচিব আইয়াদ আমিন মাদানি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী এক্ষেত্রে বাইরের হস্তক্ষেপ ছাড়া যেন সমস্যার সমাধান হয় সেজন্য সংঘাতে লিপ্ত পক্ষগুলোকে এক টেবিলে বসারও তাগিদ দেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সন্ত্রাসের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' অবস্থানে রয়েছে।

নিজের পরিবার সন্ত্রাসের শিকার উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস এখন বৈশ্বিক সমস্যা।

ইসলামের নামে মানুষ হত্যা করে তারা ইসলামের বদনাম করছে এ কথা উল্লেখ করে শেখ হাসিনা এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ওআইসিকে পদক্ষেপ নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

ওআইসি মহাসচিব বলেন, সন্ত্রাস মোকাবেলায় এ সংগঠন সক্রিয় ভূমিকা রাখছে—তিনি বলেন, এ ধরনের অবস্থার পরিবর্তনে ওআইসি কাজ

করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ