হজ যাত্রী সংকটে বিমানের আর কোনো ফ্লাইট বাতিল হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার দপুরে সচিবালয়ে নিজ দপ্তরে হজ ব্যবস্থানায় জড়িত মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এ পর্যন্ত বিমানের ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
এজন্য, বিমান কর্তৃপক্ষ ম্যাসেজের মাধ্যমে এজেন্সিগুলোকে টিকেটের বিষয়ে অবহিত করবেন। এছাড়া প্রথমবারের মতো অনলাইন পদ্ধতি চালু হওয়ায় টিকেট পাওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।
এক লাখের বেশি হজ যাত্রীর মধ্যে এ পর্যন্ত ৪১ হাজার ৮৪০ জন যেতে পেরেছেন বলেও সাংবাদিকদের জানান রাশেদ খান মেনন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: