পাকিস্তানের প্ররোচনায় ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল আর জিয়াউর রহমান তাতে মদদ দিয়ে ছিলেন— বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত শোক দিবসের এক আলোচনায় তিনি এ কথা জানান।
‘৭১ এর পরাজিত শক্তিরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল— উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, যারা গুলশানে নিহত সন্ত্রাসীদের পক্ষে কথা বলে তাদের সঙ্গে কোনো ধরণের ঐক্য সম্ভব নয়।
বিএনপি তাদের পক্ষে মায়াকান্না করছে এবং হামলাকারীরা সন্ত্রাসী কি-না? সে বিষয়েও আপত্তি তুলছে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: