জাতীয়

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় শিগগিরই: আইনমন্ত্রী

২১ আগস্ট গ্রেনেড হামলা
২১ আগস্ট গ্রেনেড হামলা

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে—খু্ব শিগগিরই রায় ঘোষণা করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার রাজধানীতে শোক দিবসের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা জড়িত ছিল তা খুঁজে বের করতে একটি কমিশন গঠনের কথা ভাবছে সরকার জানিয়ে আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন কি-না কমিশন গঠনের পর সে বিষয়টি পরিষ্কার হবে।

জিয়ার মরণোত্তর বিচার সম্ভব নয় উল্লেখ করে আনিসুল হক বলেন, জড়িত থাকলে এ দেশের মানুষ তাকে ঘৃণা করবে।

এসময় তিনি আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে খুব শিগগিরই রায় হবে।

এই মামলার অন্যতম আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টাও অব্যাহত আছে বলে জানান মন্ত্রী।

উল্লেখ, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন এবং তৎকালীন বিরোধীদলীয় নেত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনাসহ প্রায় ৩০০ মানুষ আহত হন। হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভী রহমান অন্যতম, যিনি বাংলাদেশের ১৯তম সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী। এ বছর রোববার (২১ আগস্ট) সেই ভয়াবহ দিন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই সময়ের বিএনপি জোট সরকারের সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২২ জনকে আসামি করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ