ছাত্র ইউনিয়ন কর্মী আফসানা ফেরদৌস আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে।
রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারি অধ্যাপক ডা. শফিউজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে তবে ভিসেরাসহ কয়েকটি পরীক্ষা করতে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে জানান তিনি।
গত ১৩ আগস্ট রাতে রাজধানীর কাফরুলের একটি বেসরকারি হাসপাতালে আফসানার মৃতদেহ ফেলে যান অজ্ঞাত পরিচয়ের দুই যুবক।
এদিকে, আফসানাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তার স্বজনরা।
একই দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অব্যাহত রয়েছে।
অভিযুক্ত তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিনসহ অন্যান্যদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।