রাজধানীর মিরপুর ১০ নম্বরে সেনপাড়ায় কার্পেটের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজন মারা গেছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় সেনপাড়ায় আলহেলাল হাসপাতালের উল্টোপাশে ৬তলা ভবনের নিচতলায় একটি কার্পেটের দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘণ্টাখানেকের চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় ওই ভবনের তিন তলায় এক ব্যক্তি অচেতন হয়ে পড়লে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: