মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে অংশ নিলে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, এক কোটি টাকা জরিমানা ও উভয় দণ্ডের বিধান রেখে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে বলেন, শাস্তির বিধানগুলো পর্যালোচনা করে আইনমন্ত্রী বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে পাঠাবেন।
এছাড়া আবহাওয়া বিষয়ক আইন-২০১৬ খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে—এ আইনে বলা হয়েছে আবাহাওয়া বিজ্ঞানীরাই অধিদপ্তর নিয়ন্ত্রণ করবে বলে জানান তিনি।
দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধ ২০২৫ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছিল তবে সেটা ২০২২ সাল পর্যন্ত বিধি-নিষেধ আরোপের মেয়াদ বাড়ানো হয়েছে।
সংরক্ষিত ও প্রকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধের মেয়াদ গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে।
সংরক্ষিত ও প্রকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর নতুন বিধি-নিষেধের মেয়াদ গত ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।