জাতীয়

রাজধানীর মৌচাক মার্কেটে আগুন

মৌচাক মার্কেট
মৌচাক মার্কেট

রাজধানীর মৌচাক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সোমবার বিকেলে মার্কেটের নীচ তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুন লাগার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে, রমনা থানার ওসি (তদন্ত) আলী হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মার্কেটের নিচ তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ