জাতীয়

সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির চেষ্টা সুপরিকল্পিত: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির চেষ্টা হয়েছিল— জনগণকে সঙ্গে নিয়ে সরকার তা প্রতিহত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে গণভবনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যেনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

বাংলাদেশের জনগণ শান্তি চায়— তারা সন্ত্রাসবাদে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিককালের বিদেশি হত্যা ও বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরুদের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ষড়যন্ত্র সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী।

মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষের রক্ত এক হয়ে গেছে জানিয়ে তিনি আরো বলেন, নিজ নিজ ধর্ম পালনের অধিকার সকলের রয়েছে তাই এ অধিকার নিয়েই বসবাস করবেন।

এ সময় হিন্দু উত্তরাধিকার আইন কেমন হবে তা সংশ্লিষ্ট সকলকে নিয়ে নির্ধারণ করতে ধর্মীয় নেতাদের আহ্বান জানান শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ